ফুলছড়িতে মিনা দিবস পালিত
গাইবান্ধার ফুলছড়িতে মিনা দিবস উপলক্ষে র্যালী,জ আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরু স্থানে গিয়ে শেষ হয়। পরে নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির এবারের প্রতিপাদ্য "নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা" বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম. কামরুজ্জামান, প্রধান শিক্ষক স্বপ্না বেগম, নুরুল হুদা শিপুল প্রমুখ। শেষে উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষে তাদের মাঝে পুরস্কার হিসেবে খাতা, কলম ও স্কেল প্রদান করা হয়।
বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধের অঙ্গীকার নিয়ে ইউনিসেফের ঘোষিত এ দিবসটি প্রতি বছর ২৪ সেপ্টেম্বর পালিত হয়। লিঙ্গ বৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মিনা কার্টুনের গল্পগুলো তৈরি করা হয় যা টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ