ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাক উল্টে রেললাইনে কাঠের গুঁড়ি, ৩ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ১২:৩
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জের পশ্চিম পাড়ে সেতু ওপর কাঠ বোঝাই একটি ট্রাক উল্টে রেললাইনের কাঠের গুঁড়ি ছিটকে পড়ে ঢাকা-উত্তরবঙ্গের সাথে ৩ ঘণ্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টা ২০ মিনিটের দিকে সেতু পশ্চিম পাড়ের ২১ নং পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী কাঠের গুঁড়িবাহী একটি ট্রাক সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কিছু কাঁঠের গুড়ি রেললাইনের ওপর ছিটকে পড়ে। ফলে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
 
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রাত সাড়ে ১০ টায় একটি ট্রাক উল্টো রেললাইনের ওপর কাঠের গুঁড়ি পড়ে সেতু পূর্ব পাড়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা আটকে থাকে। পরে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের লোকজন কাঠ সরিয়ে নিয়ে রাত ১ টা ৩০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন