র্যাবের হাতে গ্রেপ্তার ৪
কপিলমুনিতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খুলনার পাইকগাছার কপিলমুনিতে ভাইপোদের হাতে নির্মমভাবে নিহত চাচা আনছার সরদার (৬৫) হত্যাকান্ডে প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চারজনকে আটক করে র্যাব। এর পর আসামিদের পাইকগাছায় থানায় হস্তান্তর করা হয়।
আসামিরা হলেন মামলার প্রধান আসামি মৃত কওসার সরদারের ছেলে মো. সিদ্দিক সরদার (৪২), তাঁর স্ত্রী জেসমিন বেগম (৩৮), আলতাফ সরদারের ছেলে রাজু সরদার (২০) ও আলতাফ সরদারের স্ত্রী আনজুয়ারা বেগম (৪০)। মামলার তদন্তকারী কর্মকর্তা কপিলমুনি ফাঁড়ির ইনচার্জ এম ইমদাদ হোসেন বলেন,গত ২ জুলাই শনিবার ভোরে ফজরের নামায পড়তে যাওয়ার সময় আকষ্মিক ভাইপোসহ ভাড়াটিয়াদের গণপিটুনিতে গুরুতর আহত হন পাইকগাছার কপিলমুনির রেজাকপুর গ্রামের আনছার সরদার (৬৫)। এরপর তাকে উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে সোমবার ৪ জুলাই রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য্যু হয়।
ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহিম সরদার বাদী হয়ে মৃত কওছার সরদারের দু’ছেলে আলতাফ ও সিদ্দিক সরদারসহ ৯ জনকে আসামী করে পাইকগাছা থানায় একটি মামলা করে।ঘটনার পর থেকে আসামীদের সকলে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যায়। নিহত আনছার রেজাকপুর গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে।পারিবারিক সূত্র জানায়, রেজাকপুর গ্রামের মৃত মান্দার সরদারের ছেলে নিহত আনছারের সাথে তার অপর মৃত ভাই কওছারের ছেলে আলতাফ ও সিদ্দিক সরদারের সাথে জমি-জমার বন্টন সংক্রান্তে বিরোধ চলে আসছিল। এনিয়ে বিভিন্ন সময় শালিস-বিচারেও নিষ্পত্তি নাহওয়ায় সর্বশেষ ঘটনার অন্তত ১৫ দিন আগে এক শালিসীতে বিবাদমান জমির জরিপ করে আইল-সীমানা নির্দ্ধারণ করে খুটা পুঁতে দেওয়া হয়।
তবে আনছার সরদার তা মেনে না নিয়ে খুঁটাগুলো উপড়ে ফেললে সর্বশেষ গোলযোগের সৃষ্টি হয়। এবং ঐ ঘটনায় পিটুনির শিকার চাচা আনছার সরদারের মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত শেষে পরের দিন ৫ জুলাই মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়ে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আনসার সরদার হত্যা মামলায় নারীসহ ৪ আসামিকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
তথ্য সংগ্রহে গিয়ে বেধড়ক হামলার শিকার দুই সাংবাদিক
Link Copied