পালং পাকোড়া
চায়ের সাথে ভাজাপোড়া খেতে কম বেশি সবাই পছন্দ করে থাকেন। কিন্তু বাহিরের তৈরি ভাজাপোড়া সবসময় স্বাস্থ্যের জন্য ভালো হয়ে থাকে না। তাই ঘরেই তৈরি করে নিতে পারেন মজাদার পালং পাকোড়া। যা খেতে বেশ মজাদার এবং তৈরি করতেও বেশ সহজ এবং ঝামেলাহীন।
আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালী-
প্রথমে ১ আটি পালং শাক নিয়ে নিন। এরপর আঁটি থেকে কচি পাতাগুলো বেঁছে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। অন্যদিকে বড় একটি পাত্রে ১ কাপ বেসন এর সাথে ১ চামচ বেকিং পাউডার, পরিমাণমত লবণ, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সাথে সামান্য পানি যোগ করে ঘন করে নিন। বেশি পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন।
এখন পালং শাক এর পাতা গুলো তৈরি করা মিশ্রনে চুবিয়ে গরম তলে বাদামি রং করে ভেঁজে নিন। এভাবে এক এক করে সবগুলো পালং পাকোড়া ভেজে নিন। ব্যস, এইভাবেই খুব সহজে তৈরি করে নিতে পারেন পালং পাকোড়া।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত