ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বনজ এর বিরুদ্ধে বাবুলের মামলা খারিজ, উচ্চ আদালতে যাবেন আইনজীবী


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৪:৩৬

পুলিশ হেফাজতে  নির্যাতনের অভিযোগে পি,বি  আই প্রধান বনজ কুমার সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের  করা মামলা খারিজ করে দিয়েছে চট্টগ্রামের বিজ্ঞ  মহানগর  দায়রা জজ ডঃ জেবুনেছার   আদালত। বিগত ৮ সেপ্টেম্বর কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার  বাবুল আক্তার তার আইনজীবী মাধ্যমে একটি সি আর মামলা দাখিল করেছিল  চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে।  

আদালতে মামলার আরজি সূত্রে জানাযায়  গত বছরের ১০ থেকে ১৭ মে পর্যন্ত বাবুল আক্তার কে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে হেফাজতে রেখে নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ —পি,বি,আইয়ের প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন ও সন্তোষ চাকমার  বিরুদ্ধে পুলিশ হেফাজতে মৃত্যু নিবারনের আইনে মামলা করা হয়। ঐ দিন আদালতে দীর্ঘ শুনানি শেষে ১৯ অক্টোবর আদেশ এর জন্য রাখেন, ১৯ তারিখ আবার আদেশের তারিখ পিছিয়ে আজ ২৫ অক্টোবর রবিবার আদালত মামলাটি খারিজের আদেশ দেন।

এ বিষয়ে জানতচাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী সকালের সময় কে জানায়, আদালত তার আদেশে বলেছেন, পরিদর্শক দিয়ে এসপির মতো পদের লোককে মারধর ও নির্যাতন করা অস্বাভাবিক। বাবুল আক্তার অনেক বার আদালত এসেছেন, জামিন চেয়েছেন। কিন্তু এই ১ বছর ৪ মাসে তিনি কোথাও আদালতে নির্যাতনের কথা বলেননি।' সুতরাং 

'আদালত মনে করতেই পারেন  মিতু হত্যার মামলার আসামি হিসেবে মামলাকে বাধাগ্রস্ত করার জন্য তিনি নতুন ভাবে এই আবেদন দিয়েছেন', ১১ সেপ্টেম্বর একই আদালতে ফেনী কারাগারে নিরাপত্তা চেয়ে আবেদন করেন বাবুল। সেখানে বলা হয়, ফেনী কারাগারে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা নেওয়ার আবেদন করেন বাবুল।

আবেদনটি করার পর যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বাবুলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয় এবং ১০ সেপ্টেম্বর ফেনী মডেল থানার ওসি ফেনী কারাগারে গিয়ে বাবুলের সেলে তল্লাশি চালান, যা কারাবিধিতে নেই।কারাগারে বাবুলের নিরাপত্তা জোরদার করতে ফেনীর জেল সুপারকে নির্দেশ দেওয়ার জন্য আবেদনে বলা হয়েছিল। আদালত সেই আবেদন ও খারিজ করে দেন। 

বাবুল আক্তারের আইনজীবী এডভোকেট  গোলাম মাওলা মুরাদ বলেন আমরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সুনির্দিষ্ট অভিযোগ মামলা করার পরও আদালত  আমাদের মামলা আমলে না নিয়ে খারিজ করে দিয়েছে, এর   উচ্চ আদালতে রিভিশন মামলা ফাইল করা হবে।  

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান