পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার, আটক ৪
রাজবাড়ীর পাংশায় পুলিশের বিশেষ অভিযানে পাইপগান, ছোরা, রামদা সহ ৪টি ককটেল বোমা উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় চর জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৬সেপ্টেম্বর) বেলা ১ টায় পাংশা মডেল থানায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
আটককৃতরা হলেন, উপজেলার হাবাসপুর মাঠপারা গ্রামের সোহরাব মন্ডলের ছেলে মোঃ রুবেল হোসেন (১৯), জিয়ারুল মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২০), ফজলুল শেখের ছেলে খোকন শেখ (২২) ও মৃত আকবর মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।
প্রেস কনফারেন্সে ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে উপজেলার হাবাসপুর মাঠপাড়া এলাকা থেকে আসামীদের আটক করা হয়। আটকের পর তাদের দেওয়া তথ্য মতে স্টেইনগানের ন্যায় দেশীয় ১টি পাইপগান, ১টি ধারালো ছোরা, ১টি ধারালো রামদা ও ৪টি অবিস্ফোরিত ককটেল বোমা উদ্ধার করা হয়।
অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় আটককৃদের বিরুদ্ধে সোরমার (২৬ সেপ্টেম্বর) পাংশা মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (a) ও ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৪/৬ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হবে ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সহ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান, তারিকুল ইসলাম, বিপক্ষর কুন্তু, (এএসআই) মোঃ জাহিদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন