নুডলস পাকোড়া
বিকেল বেলা চায়ের সাথে একটু ঝাল ঝাল ভাঁজাপোড়া নাস্তা খেতে সবাই পছন্দ করেন। তাই আপনাদের জন্য নিয়ে এলাম সহজ এক রেসিপি নুডলস পাকোড়া। যা বাড়িতে বিকেলের নাস্তার জন্য সহজে তৈরি করে নিতে পারবেন। আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালী-
প্রথমে কিছু সবজি যেমন বাঁধাকপি, গাজর , ফুলকপি হাফ কাপ এর মতো নিয়ে কুঁচি করে কেটে হালকা সেদ্ধ করে নিন।
আলাদা পাত্রে নুডলস ও সিদ্ধ করে নিন। এবার সবজিগুলো একটা বড় বোলে নিয়ে তাতে সেদ্ধ করে রাখা নুডলস, হাফ কাপ ক্যাপসিকাম কুঁচি ও সামান্য কাঁচা মরিচ কুঁচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এরপর হাফ বেসনের সাথে সামান্য টমেটো সস, সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। দরকার হলে একটু পানি যোগ করুন।
বেসনের মিশ্রণটি সবজি ও নুডলসের সাথে ভালোভাবে মিলিয়ে নিন।
এবার একটি প্যানে তেল গরম করে পাকোড়ার শেইপ করে ভেজে বাদামি করে ভেঁজে নিন।
ব্যস, এভাবেই ঝামেলা ছাড়া তৈরি করে নিন মুচমুচে নুডলস পাকোড়া ।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত