ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

পটুয়াখালীতে ৬ মাদক ব্যবসায়ী আটক


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৬-৯-২০২২ বিকাল ৫:৩৫
পটুয়াখালীতে মাদক কেনা-বেচার সময় ৬ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রোববার রাতে জেলার শহরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমল হুদা সোমবার দুপুরে এমন তথ্য নিশ্চিৎ করেছেন। আটককৃতের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা সকলে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করে আইন শৃঙ্খলাবাহিনীর সোর্স পরিচয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। 
 
আটককৃতরা হলেন-পটুয়াখালী জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক ফকিরের ছেলে মো. সোহেল ফকির(২৯) ওরফে ভাব সোহেল, বাউফল উপজেলার কাছিপাড়ার মতিউর রহমানের ছেলে নজরুল ইসলাম(৪০), লাউকাঠির ইউনিয়নের শ্রীরামপুরের মো. আমীর গাজীর ছেলে জসিম গাজী(৩৮), বহালগাছিয়া আনসার তালুকদারের ছেলে মোঃ নুর আলম তালুকদার (২৩), টাউন কালিকাপুরের মোতালেব তালুকদারের ছেলে মোঃ বেল্লাল তালুকদার(২৪) এবং গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার জলিল শিকদার ছেলে মোঃ সাইদুল ইসলাম (১৯)। 
 
ঘটনার বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের ওসি একেএম আজমল হদা দৈনিক সকালের সময়কে বলেন, রোববার রাতে শহরের হাউজিং এলাকায় স্বপ্ন বিলাস বাড়ীর সামনে মাদক সরবরাহকালে মো. সোহেল ফকির, নজরুল ইসলাম, জসিম গাজীকে আটক করে এসআই সম্বিত রায় ও সাইদুল ইসলাম। অভিযানকালে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই টিম অপর একটি অভিযানে নুর আলম তালুকদার, বেল্লাল তালুকদার ও সাইদুল ইসলামকে আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানান পুলিশ।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ