পর্যটন নগরী বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
সৌন্দর্য লীলাময় পার্বত্য জেলার বান্দরবান। এই জেলায় প্রাকৃতিক প্রেমিকরা ছুটে আসেন পাহাড়ের ঝিড়ি ঝর্ণা সহ নানান পর্যটন কেন্দ্রে। পর্যটন নগরী হিসেবে এই জেলাকে বলা হয় হিলকুইন। তাই এই দিবসটি উপলক্ষে পাহাড়ি কণ্যা বান্দরবানের রোড শো, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বেলুন উড়িয়ে রোড শো মাউন্টেইন বাইক যোগে উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
শুরুতেই দিবসটি উপলক্ষে রোড শো মাউন্টেইন বাইকিং যোগে অংশগ্রহণ করেন ২৫ জন সাইক্লিস্ট। শহর থেকে প্রায় ৭৯ কিলোমিটার পাড়ি দিয়ে সমাপ্তি ঘটবে দুর্গম এলাকার থানচি উপজেলায়।
এদিকে দিবসকে কেন্দ্র করে বঙ্গবন্ধু মুক্তমঞ্ছের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এসময় ১১ টি ক্ষুদ্র নৃ গোষ্ঠী তাদের নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে(কেএসআই) এসে শেষ হয়। পরে সেখানে আয়োজন করা হয় আলোচনা সভা।
আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
অনুষ্ঠানে স্থানীয় পর্যটন বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক সিং ইয়ং ম্রো'র সভাপতিত্বে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনর যুগ্ম-সচিব ও পরিচালক (প্রশাসন), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, স্থানীয় সরকার উপ- পরিচালক লুৎফর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও এই দিবসকে কেন্দ্র করে বান্দরবানের হোটেল-মোটেল গুলোতে ৩০% ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত তারিখ এ ডিসকাউন্ট থাকবে বলে জানান হোটেল মোটেল মালিক সমিতি।
হোটেল মোটেলের মালিক সমিতি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, পর্যটন দিবস উপলক্ষ্যে বান্দরবানে ৩০% শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এটি আগামী ৪ অক্টোবর পর্যন্ত অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied