চট্টগ্রামে পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা
চাঁদাবাজি ও হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ম্যাক্সিমা অটোটেম্পু চালকদের প্রতিবাদ সভা গত সোমবার রাতে দক্ষিণ পাহাড়তলী ঝর্না পাড়া প্রাইমারি স্কুলের পাশে অনুষ্ঠিত হয়েছে। ১০ নং রুট ম্যাক্সিমা অটোটেম্পু চালক সংগ্রাম পরিষদ এই সভার আয়োজন করে। এসময় চালক মো. শাহাজান বলেন আমি ১২৯২ এর একজন সদস্য, এই সংগঠনের নেতারা এবং তাদের ভাড়া করা চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দ্বারা প্রতিদিনই সাধারণ চালক জুলুম নির্যাতন ও চাঁদাবাজির শিকার হচ্ছে। এই জন্য আমরা সাধারণ চালকদের দ্বারা সংগ্রাম পরিষদ গঠন করি। দেওয়ানহাট মোড়ে ব্রিজের নিচে গাড়ি ঘুরাইতে প্রতি টিপে ১০ টাকা করে দৈনিক একজন চালককে ২০০ টাকা চাঁদা দিতে হতো, আমরা সংগ্রাম পরিষদ তা বন্ধ করে দিয়েছি। কিন্তু অলংকার মোড়সহ আরো কিছু জায়গায় চাঁদাবাজি এখনো অব্যাহত আছে, রবিন ও জহির দুই ভাইয়ের নেতৃত্বে মো. হাসান, মো. আবু, মো. আজিজ, মো. শফি সহ তাদের পিছনে ভাড়া করা একটি বাহিনী আছে, যেন কোনো চালক প্রতিবাদ করতে না পারে, এই বাহিনীর কাজ চালকদের উপর ভয়-ভীতি প্রদর্শন ও নির্যাতন চালানো, এই চাঁদার ভাগ তাদের পকেটেও যায়, চাঁদাবাজদের বিরুদ্ধে চালক নুরুদ্দিন একটি মামলা দায়ের করেছেন, সে মামলায় আসামীদেও বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, আসামিরা গোপনে জামিন নিয়ে এখন মামলা তুলে নেওয়ার জন্য বাদী নুরুদ্দিনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। যেকোনো মুহূর্তে প্রাণে মেরে ফেলবে, আমরা চালকেরা এদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। অতএব এ প্রতিবাদ সভা থেকে এই চিহ্নিত চাঁদাবাজ ও তাদের পেছনে যারা আছে, সবাইকে দ্রুত গ্রেপ্তার করে চালকদের নিরাপদে গাড়ি চালানোর সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তা নাহলে গাড়ি বন্ধ করে আন্দোলন করা ছাড়া আমাদের আর কোন রাস্তা থাকবে না।
চালক শাহজাহানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চালক রায়হান, মো. নুরুদ্দিন, মো. হাশেম, সালাউদ্দিন ও শামীমসহ সকল সাধারণ চালকবৃন্দ।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫