ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত হলো বিরল প্রজাতির গন্ধগোকুল


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৭-৯-২০২২ বিকাল ৫:১৭

নওগাঁর ধামইরহাটে প্রাচীনকালের শালবন বেষ্টিত আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো বিরল প্রজাতির বিপন্ন প্রানি গন্ধগোকুল। বনবিভাগ সূত্র জানায় ২৬ সেপ্টেম্বর বিকেলে পত্নীতলার নজিপুর নতুনহাটের প্রফেসর পাড়ার মোফাজ্জল হোসেনের বাড়ীতে সুগন্ধ ছড়ানো বিরল এই প্রানিটি প্রবেশ করলে তা ধরে ফেলে গৃহকর্তী লাকী আকতার। পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে গৃহকর্তীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ পত্নীতলা বনবিভাগকে ঘটনাটি জানালে বিট কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করে। মঙ্গলবার বিকেল ৪ টায় উদ্ধারকৃত গন্ধগোকুলটি ধামইরহাট আলতাদিঘী জাতীয় উদ্যানে অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। এ সময় পত্নীতলা বনবিট অফিসার এটিএম আক্তারুজ্জামান, ধামইরহাট প্রকৃতি সংরক্ষণ ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ধামইরহাট প্রকৃতি সংরক্ষণ ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, প্রকৃতি সংরক্ষণ ক্লাবের সদস্য আকতার হোসেন সিজন, ইউপি সদস্য সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু