শেখ হাসিনার হাত ধরে অনন্য উচ্চতায় বাংলাদেশ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার কন্যা সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়। তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন বিধায় বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্ব আর ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ বিশ^ দরবারে উন্নয়নের রোল মডেল, বিশ^ দরবারে বাঙালী মাথা উঁচু জাতি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লালমোহন উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে লালমোহন বাজার চৌরাস্তায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এর আগে লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নের্তৃত্বে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি লালমোহন বাজার চৌরাস্তায় এসে সমবেত হয়। পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয় ও তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজুসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান