ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মান্দায় ইউপি চেয়ারম্যান আলিমের উদ্যোগে গ্রামীণ রাস্তা নির্মাণ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ২:২৫

নওগাঁর মান্দার ১১নং কালিকাপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আলিমের উদ্যোগে প্রায় দুই কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপির বিশেষ বরাদ্দ ও ইউপি চেয়ারম্যানের অর্থায়নে এ রাস্তা নির্মাণ করা হয়। উপজেলার কালিকাপুর ইউপির অবহেলিত কালিনগর ও শিশুগাড়ীর বিলের মধ্যদিয়ে এই সংযোগ রাস্তাটি নির্মাণ করা হয়। রাস্তাটি নির্মাণের ফলে ছোট মুল্লুক, বড় মুল্লুক, ফতেপুর, অনাথ শিমলা, ফরিদপুর, নলতৈড়, কালিনগর, চক-নারায়ণ, চক-কসবা, চক-গোবিন্দ ও চক-রঘুনাথ গ্রামের মানুষজনের চলাচলের পথ সুগম হয়েছে। সাথে সাথে এই ১০টি গ্রামের মানুষজনদের ভোগান্তি লাঘব হয়েছে।

কালিনগর টাওয়ারের মোড় হতে দেলবর হাজীর মোড় পর্যন্ত এই রাস্তা নির্মাণের ফলে অত্র এলাকার মানুষজন খুশিতে আপ্লুত। রাস্তাটি নির্মাণের আগে বর্ষা মৌসুমে এই এলাকার মানুষজনদের বাঁশের আড়া অথবা নৌকাযোগে চলাচল করতে হতো। অথচ এখন চেয়ারম্যানের উদ্যোগে রাস্তাটি হওয়ায় এলাকার মানুষজন সুফল ভোগ করছেন। দীর্ঘদিনের চাওয়া-পাওয়া যেন পূরণ হয়েছে এই এলাকার মানুষজনের। 

স্থানীয় কয়েক ব্যক্তি জানান, স্বাধীনতার পর থেকে এ রাস্তায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুকনা মৌসুমে বিলের বুক চিরে চলাচল করত এ এলাকার মানুষজন আর বর্ষা মৌসুমে চলাচল করত বাঁশের আড়া অথবা নৌকাযোগে। বাঁশের আড়া অথবা নৌকার পরিবর্তে চেয়ারম্যান আব্দুল আলিম এ রাস্তা উপহার দিয়েছেন। এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সোবহান জানান, ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ও এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দে এ অবহেলিত রাস্তা নির্মাণ করা সম্ভব হয়েছে। ইতিপূর্বে বিভিন্ন জনপ্রতিনিধি রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আর্থিক সংকট ও অবহেলার কারণে রাস্তা নির্মাণ করতে করা হয়নি। চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় রাস্তাটি নির্মাণ হয়েছে। 

এ ব্যাপরে ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি অধ্যক্ষ আব্দুল আলিম জানান, এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ এবং আমার ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি নির্মাণ করা সম্ভব হয়েছে। এই রাস্তার অভাবে এলাকার মানুষজন চলাচল করতে পারত না। এই রাস্তার অভাবে ১০টি গ্রামের মানুষজনদের ভোগান্তি পোহাতে হতো। অনেক চেষ্টার পর এই রাস্তা নির্মাণ করা সম্ভব হয়েছে। আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে এমপি মহোদয়ের সহযোগিতায় এই রাস্তার দুই পাশে প্যালাসাইডিং ও পাকাকরণের ব্যবস্থা করব।

এমএসএম / জামান

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

সাতকানিয়া পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে হাজী রফিকের ত্রাণ বিতরণ