বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৯ দিন বন্ধ
শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক ছুটিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকায় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর এবং ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১০ অক্টোবর বুড়িমারী স্থল বন্দরের আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়ী কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।জানা গেছে, হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ থেকে ৬ অক্টোবর ছয় দিন ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখবে সে দেশের ব্যবসায়ীরা। শুক্রবার ও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি হলেও শুল্ক স্টেশন ও স্থলবন্দর শনিবার খোলা থাকে। রোবিবার ঈদে মিলাদুন্নবী। তাই বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা ৮ ও ৯ অক্টোবর ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এসব কারণে বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে মোট ৯ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক উল্লিখিত ছয় দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধের একটি চিঠি এরই মধ্যে উভয় দেশের স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্মকর্তা, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।
অপরদিকে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই দিন বন্ধের চিঠি উভয় দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, ‘দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।’
বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে একটি চিঠি পেয়েছি।’
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied