বান্দরবানের ৩কি.মি সড়কের সাইড ওয়াল নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
বান্দরবানে বালাঘাটা-বাগমারা সড়কে যাওয়া পথে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় রাস্তা পাশে ৩ কিলোমিটার সাইড ওয়াল নির্মাণের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চলতি বর্ষা মৌসুমে তড়িঘড়ি করে নির্মাণ কাজে নিম্নমানের ইট-খোয়া ও স্থানীয় নদীর বালু ব্যবহার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
তাছাড়া ওই সড়কে পাশে সীমানা প্রাচীর করতে গিয়ে ওই এলাকা স্থানীয়দের ব্যক্তি মালিকানাধীন কিছু ভোগ দখলীয় জায়গা চলে গেছে। এতে কোন ক্ষতিপূরণ না পাওয়াতেই স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে, গত ২০২১ অর্থবছরের ডিসেম্বরে টেন্ডারের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দে বালাঘাটা-বাঘমারা সড়কের পাশে সাড়ে ৩ কিলোমিটার সাইড ওয়াল নির্মাণের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটিমং। কিন্তু অনুকুলে কাজটি বাস্তবায়ন করেন কন্টাক্টে ঠিকাদার ফরহাদ।
সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানের যোগজাস ও ঠিকাদার ইচ্ছানুসারে রাস্তার পাশে সাইড ওয়ালগুলি নির্মাণ করে গেছে। তাছাড়া ওয়াল নির্মাণের কাজটি শুরু থেকে ইট, বালুসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। এবং কিছু জায়গা পাশে কোন নালা-ড্রেন না থাকায় পাহাড়ে মাটি ধ্বসে পড়ে কাদা জমিয়ে ওয়ালটিতে ভরাট হয়ে কোন চিহৃ নেই। এতে করে কাজের স্বচ্ছতা, স্থায়ীত্ব ও গুণগতমান নিয়ে প্রশ্ন তোলে স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, কাজ বাস্তবায়নকারী ঠিকাদার ফরহাদ বান্দরবান এলজিইডি’র সিনিয়র প্রকৌশলীর আস্থাভাজন হওয়ায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করলেও প্রতিষ্ঠান তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। এতে দিনদিন সরকারি বিভিন্ন উন্নয়নের কাজের দুর্নীতি ও বেপোয়ারাভাবে কাজ চালিয়ে যেতে সাহস পাচ্ছে বলেও তীর তুলেন তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জেলা দপ্তরে যোগাযোগ করে জানা গেছে, ২০২১ সালে কাজটির টেন্ডার হলেও সমস্যার কারণ দেখিয়ে তা পুনরায় (২য় বার) টেন্ডার আহ্বান করে এলজিইডি। কিন্তু ২য় বারের টেন্ডারেও কোনো ঠিকাদার অংশ না নেয়ায় পরের বছর ২০২২ সালের এপ্রিল মাসে ৩য় বারের মতো টেন্ডার আহ্বান করা হয়। তাও ৫ শতাংশ এভাব দেখিয়ে। ইউটিমং নামে একটি উপজাতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে পাওয়া কাজটি বর্তমানে চলমান থাকলেও কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও বালু।
স্থানীয় বাসিন্দা ফয়েজ জানান, বৃষ্টির মধ্যে কাজ করার সময় আমরা শ্রমিকদের বাধা দিয়েছি। কিন্তু বাধা না শোনে দুই নম্বর ইট আর ঝিড়ির বালি ব্যবহার করা হচ্ছে কাজে।
ওই এলাকা ২নং ওর্য়াড বালাঘাটা মেম্বার কালাম বলেন, বর্ষা মৌসুমে কাজ চলমান থাকায়, কাজটি করতে গিয়ে মাটির স্তুপগুলি সড়কে পাশে রাখা কারণে বৃষ্টি পানিতে মিশে কাদা জমিয়ে মানুষের চলাচল চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া ওই এলাকা কিছু মানুষের বিল ও ঘর-বাড়ি জায়গা জোড় পূর্বক উন্নয়ন নামে কেড়ে নিয়েছে। এসব অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছি না।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে বান্দরবান এলজিইডি’র সহকারী প্রকৌশলী ও সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জয় সেন জানান, প্রথম বার ঠিকাদার নিম্নমানের ইট-বালু ব্যবহার করায় তাকে সতর্ক করা হয়েছিল। এবারেও যদি ঠিকাদার এ ধরনের কাজ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বর্তমান ঠিকাদার ফরহাদ জানান, ‘পাহাড়ি এলাকায় কাজ করতে হলে একটু সমস্যা-তো হয়, আপনারা হলেন আমাদের ভাই একটু দেখবেন’।নিম্নমানের সামগ্রী ব্যবহারে স্থানীয়দের অভিযোগ প্রেক্ষিতে প্রশ্ন করার হলে, তিনি ফোনটি কেটে এড়িয়ে যান।
বান্দরবান এলজিইডি’র সিনিয়র প্রকৌশলী জামাল উদ্দিন জানান, আমার জানা মতে, কাজের মান ভালো হচ্ছে। আস্থাভাজন ঠিকাদারকে কাজ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভুল ধারণা, কারণ সব ঠিকাদারকে সমান চোখে দেখি’। আর আপনারা জানেন, পাহাড়ে কাজ করা অনেক সমস্যা, তবে অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন