এসিল্যান্ড অমিত দত্তকে ভূঞাপুর থেকে বদলি
নামজারি আবেদনের কাজে ক্রুটি থাকায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকারসহ দুই কর্মচারীকে জুতা পেটা ও মারধরের ঘটনায় অবশেষে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তকে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞাপ্তিতে এসিল্যান্ড অমিত দত্তকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে বদলির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বদলির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান নিশ্চিত করেছেন। এরআগে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নামজারি কাজে ক্রুটি থাকায় উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীকে অফিস কক্ষের ভেতরে জুতা পেটা ও মারধরের অভিযোগ উঠে সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্তের বিরুদ্ধে।
এ নিয়ে ওইদিন রাতেই অনলাইন নিউজ পোর্টাল “ঢাকাপ্রকাশ২৪ডটকম”সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের একদিন পরেই তাকে বদলির আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশের পর থেকেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তের নানা কর্মকান্ডের নিয়ে তোলপার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে উঠে আসে সেচ্ছাচারীতার ঘটনাসহ নানা অভিযোগ। তবে, এসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত