গোয়ালন্দে থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবা বড়িসহ আটক ৫
থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবা বড়িসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে ১শ চার বোতল ফেন্সিডিলসহ ২জন, ফেরিঘাটের যাওয়ার প্রবেশদ্বারে পাকা রাস্তার উপর থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ ২জন ও যৌনপল্লী এলাকা থেকে ৫০পিস ইয়াবা বড়িসহ ১জন, সর্বমোট ৫ মাদক কারবারিকে আটক করা হয়।
১শ চার বোতল ফেনসিডিলসহ আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনদি নতুন এলাকার মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে মো. রমজান আলী (৩৭), ঝিনাইদহের মহেষপুর থানার রাজাপুর এলাকার মো. শহিদুল ইসলাম এর ছেলে মো. সজিব (১৯), ৩৫ বোতল ফেন্সিডিলসহ আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর থানার কাশিমপুর মাঠপাড়া এলাকার মো. মানিক মিয়ার ছেলে মো. রতন মিয়া (২৭) একই উপজেলার শাপলা কলি পাড়া এলাকার মৃত আরফান আলীর ছেলে মো. সোহেল রানা (২৪) এবং ৫০পিস ইয়াবাসহ আটককৃতরা হলেন-গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাষ্টার পাড়া এলাকার হেলাল মিয়ার ছেলে মো. ইমন মিয়া (২৩)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স গতরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১শ ৩৯ বোতল ফেনসিডিল ও পঞ্চাশ পিস ইয়াবা বড়িসহ ৫ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয় এবং
২৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied