ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরের রাস্তার এক পাগলির আশ্রয় মিলল সরকারি আশ্রয় কেন্দ্রে


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২৯-৯-২০২২ বিকাল ৫:১৫

নেত্রকোণার দুর্গাপুরে রাস্তায় ঘুরে বেড়ানো অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন পাগলির আশ্রয় মিলল সরকারি আশ্রয় কেন্দ্রে। (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও  থানা পুলিশের সহযোগীতায় সমাজসেবার আশ্রয় কেন্দ্র গাজীপুরের পুবাইল পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেকদিন যাবত দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক মহিলা কৃষ্ণেরচর এলাকায় ঘুরাফেরা করে। সে দোকানপাট,স্কুল শিক্ষার্থীসহ পথচারীদের কাদা মাটি ছুড়ে মারে। এমন অবস্থায় আতংকে থাকতো এলাকাবাসী। এদিকে বৃহস্পতিবার সকালে মানুষের শরীরে কাঁদা ছিটানো মারধর করতে থাকলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানান এলাকাবাসী। পরে তিনি দ্রুত ঘটনাস্থলে  পুলিশ পাঠালে পুলিশ পাগলি টিকে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সমাজসেবা ও থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন উপজেলা নির্বাহী অফিসার। পরে বিকেলে উপজেলা প্রশাসন,সমাজসেবা,থানা পুলিশ ও সকলের সহযোগিতায় সরকারী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

স্থানীয় জাহিদ নামের এক ব্যাক্তি জানান,সকালের দিকে কৃষ্ণেরচর বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক মহিলা কাঁদা ছিটাছে। মানুষ ফেরাতে গেলেও মানুষকে মারধর করছে এরপর বিষয়টি স্থানীয়রা সাংবাদিক ও ইউএনও স্যারকে অবগত করে। পরে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই মানবিক কাজটি করার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান জানান, সাংবাদিক ও স্থানীয়দের মাধ্যমে ভারসাম্যহীন মহিলাটির বিষয়ে জানতে পেরে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর সরকারী  সকল নিয়ম কানুন অনুসরন করে  বিকেলে পাগলিটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত গাজীপুরের পুবাইল আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত