সাংবাদিক হল জাতির বিবেক ও সমাজের দর্পনঃ বীর বাহাদুর উশৈসিং
সাংবাদিক হল জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র জাতির সামনে ফুটে উঠে। তাদের এই সুন্দর সমাজ গঠনেও সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই কথা বলেন।
এর আগে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের ২৬ লাখ টাকার ব্যায়ের প্রেসক্লাব ভবনের ৫ম তলার শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।
তিনি বলেন, বান্দরবান থেকেই এমন সাংবাদিক উঠে আসতে হবে, তাঁর লেখনীর মাধ্যমে সারাবিশ্বের কাছে যিনি পরিচিতি লাভ করতে পারে। তাই সাংবাদিকতা বিষয়ের জ্ঞান ধারণা পেতে নবীন সাংবাদিকদের জন্য প্রশিক্ষণে ব্যবস্থা জরুরি। সেখানে আরো অভিজ্ঞতা নিতে প্রবীণরাও অংশ নিতে পারেন।
এসময় জ্ঞান চর্চার বিষয়ে প্রেসক্লাবকে পাঠাগার ব্যবস্থা করার জন্য ৫ লক্ষ টাকা অনুদান প্রদান ও সাফ জয়ী পাঁচ পাহাড়ি নারী ফুটবলারের জন্য বান্দরবানের সংবর্ধনা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
সভায় বান্দরবান প্রেসক্লাবে আয়োজনের মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কৌশিক দাশ সঞ্চালনায় বক্তব্যে রাখেন বান্দরবান প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা আরো অনেকে।।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, বিদ্যু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমির, বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহিদ ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াবৃন্দসহ গণমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied