নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণে অব্যবস্থাপনা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভোটারদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের ভেতর উপজেলার ৭টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া ও ধনারপাড়া এবং উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল,দক্ষিণ বুড়াইল ও হরিপুর গ্রামের নাগরিকদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়। এদিন দুই ইউনিয়নের ৮ হাজার ৩১২টি কার্ড বিতরণের জন্য ২০টি বুথ খোলা হয়েছে। বিকেলে কঞ্চিপাড়া এম.এ.ইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্মার্টকার্ড পেতে নাগরিকদের অনেক ভিড়। নির্বাচন কমিশনের জনবলের তুলনায় নাগরিকের উপস্থিতি অনেক বেশি। কাজ সামলাতে বেগ পেতে হচ্ছে। কার্ড নেওয়ার সময় ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হচ্ছে। বৃহস্পতিবার এ কেন্দ্র থেকে মদনেরপাড়া, ধনারপাড়া ও হোসেনপুর গ্রামের ৪ হাজার ৯৩৮টি কার্ড বিতরণ করা কথা। তবে অব্যবস্থাপনার অভিযোগ তুললেন বেশ কিছু নাগরিক। তাদের অভিযোগ সকাল থেকে কার্ড বিতরণের জন্য মাইর্কিং করা হলেও দুপুরের পর কার্যক্রম শুরু হয়। তাই বিকেলে অনেক ভিড় হয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে।
মদনেরপাড়া গ্রামের স্বপন মিয়া বলেন, সকাল ৮টা থেকে স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে বুধবার বিকেলে নির্বাচন অফিস মাইর্কিং করে। কিন্তু দুপুর পর্যন্ত নির্বাচন অফিসের কেউ কেন্দ্রে আসেনি। তাই অনেকে ঘুরে গেছেন। ধনারপাড়া গ্রামের শিউলি বেগম বলেন, দুপুরের পর কার্যক্রম শুরু হওয়ায় এখন লম্বা লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে। অব্যবস্থাপনার কারণে অনেকে জোর করেই রুমে ঢুকে পড়ছেন। কখন কার্ড পাবো জানিনা।
ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান জানান, বিদ্যুৎ বিভ্রাট ও নেটওয়ার্ক সমস্যার কারণে একটু বিলম্বে কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন হিসেবে কিছুটা অব্যবস্থাপনা আছে। আজকের এ অব্যবস্থাপনাগুলো আমরা নজরে রাখছি। এগুলো কাটিয়ে ওঠা হবে। তিনি বলেন, এই স্মার্টকার্ড নাগরিকদের ২২ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে।
এমএসএম / এমএসএম
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক
যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে