নোয়াখালীতে পাহারাদারকে বেঁধে ডিবি পুলিশ পরিচয়ে ১০ দোকানে ডাকাতি
নোয়াখালীর সুবর্ণচরে পাহারাদারকে বেঁধে ১০ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল বাজারের পাহারাদারকে বেঁধে ১টি জুয়েলার্স ও দুটি মুদি দোকানসহ দশটি দোকানে ডাকাতি করে। এ ঘটনায় উপজেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেরার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ঘোষফিল্ড বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও ঘোষফিল্ড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত দিদারুল আলম দিদার জানান, শুক্রবার ভোর রাতের দিকে ঘোষফিল্ড বাজারে ৬ ডাকাত অস্ত্র নিয়ে এসে দুই চৌকিদারকে বেঁধে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১ টি স্বর্ণের দোকান, ২ টি মুদি দোকান, ১ টি ইলেকট্রিক দোকান, ২ টি গার্মেন্টস দোকান, ১টি ভ্যারাটিজ দোকান, ১টি চা দোকান, ১ টি ডেকেরেটর দোকান,তেল দোকান সহ মোট ১০ টা দোকানে ডাকাতি করে। একই সঙ্গে ডাকাত দল দুটি মোটরসাইকেল নিয়ে যায়। ডাকাত দল নগদ টাকাসহ ৭/৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যার দিকে ভুক্তভোগী ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দেবে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন এটি ডাকাতি নয় চুরির ঘটনা।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন