ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৩:২১

ভোলার লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ পারভেজ (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার সেলিমের বাসা থেকে তাকে আটক করা হয়। আটক পারভেজ একই ওয়ার্ডের নয়ানী গ্রামের আ. মালেকের ছেলে। দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিল সে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. মাহমুদুল হাসান ও শাহজালালসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকা থেকে পারভেজকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ ও পুলিশ সুপারের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ পারভেজকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৬, তারিখ ৮ জুলাই)। পারভেজের সাথে আর কেউ জড়িত আছে কি-না, তার খোঁজ নিয়ে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান থানার এই কর্মকর্তা।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত