ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনের ২২টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২২ দুপুর ৪:১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলার লালমোহনের ২২টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে মন্দির ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। শনিবার সকালে লালমোহন শ্রী শ্রী মদন মোহন জিঁউ মন্দিরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের উৎসব পালন করছে, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সকল ধর্মবর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে।

এর আগে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দরা। লালমোহন পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন চন্দ জয় হিন্দের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুর ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

প্রীতি / প্রীতি

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত