ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারায় বারশত ইউনিয়নের ১১ পূজা মণ্ডপে চেয়ারম্যানের অর্থ সহায়তা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-১০-২০২২ বিকাল ৫:৪৯

চট্টগ্রামের আনোয়ারার বারশত ইউনিয়নের শারদীয় দুর্গাপূজার ১১টি মণ্ডপে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি পক্ষে অর্থ সহায়তা দিয়েছেন চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ১১টি পূজা মণ্ডপে ৩ হাজার টাকা করে ভূমিমন্ত্রীর পক্ষে এসব অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলনসহ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি পক্ষে প্রতিটি পূজা মণ্ডপে ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শারদীয় দূর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য পরিষদ থেকে গ্রাম পুলিশের ব্যবস্থা ও পূজা মণ্ডপে সিসি ক্যামরা বসানো হয়েছে।

এর আগে বারশত ইউনিয়নের কালবাড়ি সরকার বাড়িতে পূর্জা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা প্রশাসন। মতবিনিময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান, চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্,পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলনসহ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও পরিষদের সদস্যরা।

প্রীতি / প্রীতি

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী