মণ্ডপ ঘুরে ঘুরে পূজার শুভেচ্ছা জানালেন পৌর মেয়র আককাস আলী
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উৎসবের “দুর্গাষষ্ঠী” দিন সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুরের বিরামপুর পৌরসভার পৌর মেয়র অধ্যাপক আককাস আলী। শনিবার সন্ধ্যায় প্রথমে পৌর শহরের পূর্বজগন্নাথপুর, শালবাগান, চরকাই, হিন্দুপাড়া (ইসলামপাড়া) পূজামণ্ডপে যান পৌর মেয়র। এ সময় তার সঙ্গে ছিলেন বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, সমাজসেবক ওবায়দুল মিনহাজ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ আরো অনেকে।
মেয়র মণ্ডপ প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান করেন। পরে রাতে সফরসঙ্গীদের সাথে নিয়ে পৌর শহরের পুরাতন বাজার বারোয়ারি কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন পৌর মেয়র অধ্যাপক আককাস আলী।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সকলের সুখ, শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে মেয়র বলেন, দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গোৎসবের মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা। সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।
মেয়র দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করে বলেন, প্রতিটি পূজা মণ্ডপ এখন শ্রী শ্রী দুর্গা দেবীর আগমনে মুখরিত। আবহমান কাল থেকে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপন করে আসছে। এই শারদীয় উৎসব আজ একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক, উদারনৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রীতি / প্রীতি
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান