ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হাতীবান্ধায় ট্রাকচাপায় অটোরিকশা যাত্রী  নিহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ৪:২১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রোববার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী  মহাসড়কের হাতীবান্ধা  উপজেলার মিলন বাজার বটতলা  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া( ৪৫) সে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের বিডিআর বাজারে ক্লিনিক পাড়ার ইসাহাক আলী ছেলে। তিনি একজন ব্যবসায়ী। 

জানা গেছে, সকালে অটোরিকশা করে হাতীবান্ধা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে হাতীবান্ধা উপজেলার মিলন বাজার বটতলা এলাকায় পৌঁছালে হাতীবান্ধা থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক হাতীবান্ধা মুখি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে দূরে ছিটকে পড়ে। সময় অটোযাত্রী রাজু মিয়া ট্রাকচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি চালক সাইফুল ইসলামকে আটক করেন। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালক ফরহাদ হোসেন (৪০) কে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের পড়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী  বিভাগের  মেডিকেল অফিসার আরিফ হোসেন বলেন, আহত ফরহাদ হোসেন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এবিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ থানায় এনে পরিবারদের খবর দেওয়া হয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে।

 

প্রীতি / প্রীতি

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার