ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

১৬০টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা উপহার দিলেন শিবলী সাদিক এমপি


বিরামপুর প্রতিনিধি photo বিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ৪:৩৩

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখতে দিনাজপুর-৬ আসনের চারটি (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) উপজেলার ১৬০টি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থায়নে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।

রবিবার (২ অক্টোবর) বেলা ১১টায় বিরামপুর সরকারি কলেজে চার উপজেলা থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে এ উপহার তুলে দেন তিনি। পরে সংসদ সদস্য শিবলী সাদিক হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সঙ্গে কুশল বিনিময় এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এ,কে এম ওহিদুন্নবী, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শান্ত কুন্ডু, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। সব ধর্মের মানুষ এখানে যে যার ধর্ম পালন করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তবে কিছু সংখ্যক লোক ইচ্ছে করেই এ সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তিনি জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার ও সাম্প্রদায়িক সম্প্রীতি-সামাজিক বন্ধনের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।’

 

প্রীতি / প্রীতি

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত