রাণীশংকৈলে সাফ জয়ী সোহাগী ও স্বপ্নাকে গণসংবর্ধনা
নেপালে ইতিহাস গড়েছেন বাংলার নারী ফুটবলাররা। কাঠমান্ডুর দশরথ রঙঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ানশিপ খেলায় বিজয়ী হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়ারের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়। তাদের নিজ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ক্রীড়া সংস্থা সংবর্ধনায় বরণ করে রোববার (২ অক্টোবর) শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ডিগ্রি কলেজে সোহাগী কিসকু ও স্বপ্না রাণীকে সংবর্ধনা প্রদান করেন।
রাণীশংকৈলের দু'জন মেয়ে জাতীয় নারী দলে সাফ চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না,আওয়ামীলীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালি বেগম, অধ্যক্ষ জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, আওয়ামীলীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, ক্রীড়া সংস্থার জাহাঙ্গীর আলম সরকার, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক।
প্রভাষক প্রশান্ত বসাকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি স্বপ্না ও তার বাবা নিরেন চন্দ্র, সোহাগীর কিসকু ও তার বাবা গুলজার কিসকু, রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির কোচ গোপাল মুরমু সুর্গা। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সংবর্ধিত খেলোয়ারদের ফুলের তোড়া ও ক্রেস দিয়ে বরণ করেন বিভিন্ন সংগঠন। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে তাদের ৫০ হাজার করে টাকা ১ লক্ষ টাকার চেক ও সংসদ জাহিদুর রহমান ব্যাক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রীতি / প্রীতি
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি