ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বড়লেখায় মামা-ভাগ্না'র খসাইখানায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩-১০-২০২২ দুপুর ১১:৪০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলী বাজারে ‘মামা-ভাগ্না’ নামে খসাইখানায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার সকালে স্থানীয়রা মৃত গরুর মাংস বিক্রিকালে ব্যাপক মাংস আটক করেন। এসময় মাংস বিক্রেতা দ্রুত সটকে পড়েন। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ওই মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

এসময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সহিদ, রতুলী বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুল, সাবেক সাধারণ সম্পাদক ছয়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনৈক আব্দুল আজিজ উপজেলার রতুলী বাজারে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই খসাইখানা খুলে মাংস বিক্রি করছেন। প্রায়ই পাশের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম এলাকা থেকে তিনি মৃত গরু জবাই করে কৃত্রিম রক্ত মিশিয়ে মাংস বিক্রি করেন বলে অভিযোগ উঠে। রোববার সকালে তিনি বারইগ্রাম এলাকা থেকে একটি মৃত গরু জবাই করে রতুলী বাজারে বিক্রির জন্য মাংস নিয়ে আসেন। গোপনে খবর পেয়ে স্থানীয় লোকজন তা আটক করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের নির্দেশে সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের নির্দেশে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সহিদ ঘটনাস্থলে পৌঁছে মাংস থেকে পচা দুর্গন্ধ বের হতে দেখেন। প্রাথমিক পরীক্ষায় নিয়ম বহির্ভুত জবাই ও অবৈধভাবে মাংস বিক্রয়ের বিষয়টি নিশ্চিত হন। দুপুরে সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন ভ্রাম্যামাণ আদালত চালিয়ে জব্দ পচা মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, লাইসেন্স ছাড়া পশুর মাংস বিক্রির নিয়ম নেই। তাছাড়া পশু জবাইর আগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে পশুর স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র নিতে হয়। এক জেলায় জবাই করে অন্য জেলায় নিয়ে মাংস বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ মাংসের দোকানের লাইসেন্সও ছিল না। স্থানীয় লোকজন মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ করায় এবং প্রাণিসম্পদ কর্মকর্তার প্রাথমিক পরীক্ষায় মৃত মনে হওয়ায় মাংসগুলো মাটিচাপা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দোকানের মালিক পক্ষ সটকে পড়ায় জরিমানা করা যায়নি। তবে পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

প্রীতি / প্রীতি

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত