ভূঞাপুরে ৪ ইউনিয়নে বিএনপি’র সম্মেলন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে চার ইউনিয়নে বিএনপি’র সম্মেলন সম্পন্ন করেছে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি। ইউনিয়নগুলো হচ্ছে- অর্জুনা, গাবসারা, ফলদা ও অলোয়া। এসব ইউনিয়নে ভোটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি এ মাসেই সম্পন্ন করা হবে। শনিবার ও রবিবার উপজেলা পৌর শহরের বিরামন্দী গ্রামের খাঁ বাড়ীতে সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার দুপুরে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও রফিকুল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভাপতি-সম্পাদক হলেন, অর্জুনায় সভাপতি নিয়ামত আলী খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দিলীপ, গাবসারায় সভাপতি রফিকুল ইসলাম বাবলু ভূইয়া ও সাধারণ সম্পাদক কাজী ইয়াদুজ্জামান, ফলদায় সভাপতি আব্দুল হান্নান সরকার ও সাধারণ সম্পাদক শাহ্জালাল তালুকদার শিমু এবং অলোয়ায় সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক ওসমান গণি। নির্বাচিতদের ইউনিয়ন বিএনিপ’র নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলুর স ালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন, যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট লুৎফর রহমান ভোলা, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, পৌর বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব খায়রুজ্জামান খান প্রমুখ।
উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ইতিমধ্যে উপজেলা ছয় ইউনিয়নের মধ্যে চার ইউনিয়ন ও পৌরসভায় ওয়ার্ড বিএনপির কমিটি সম্পন্ন করা হয়েছে। গত শনিবার ও রবিবার চার ইউনিয়নে সভাপতি-সম্পাদক নির্বাচিত করা হলেও পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করা হয়নি। তবে, চলতি মাসে দ্রুত সময়ের মধ্যে সভাপতি-সম্পাদকরা পূর্ণাঙ্গ কমিটি করবে এবং বাকি গোবিন্দাসী ও নিকরাইল দুই ইউনিয়নসহ ও উপজেলা এবং পৌরসভা বিএনপি’র কমিটি এ মাসের মধ্যেই সম্মেলনের কাজ শেষ করা হবে।
প্রীতি / প্রীতি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত