জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও ইউএনও দুর্গাপুর উপজেলার
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২- এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও শ্রেষ্ঠ ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান দুর্গাপুর উপজেলার।প্রাথমিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দু‘জনকেই এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়। এ নিয়ে রোববার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা পদক নেত্রকোনা জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন এর স্বাক্ষরিত এক পত্রে তাদের ঘোষনা করা হয়।
জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার সকালের সময়কে বলেন, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার সবটুকুই দুগার্পুর উপজেলা বাসীর। দুর্গাপুরের মানুষের ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। সকলের সহযোগিতা পেলে শিক্ষাকে আরো একধাপ এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ্।
শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী অফিসার হিসেবে নিবার্চিত মোহাম্মদ রাজীব-উল-আহসান সকালের সময়কে বলেন, শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় -আমি দুগার্পুর উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। লেখা পড়ার পাশাপাশি শিশুরা যাতে করে খেলাধুলা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কে জানতে পারে সেদিকে সকল অভিভাবক ও শিক্ষকদের নজর দেয়ার জন্য আহবান জানান তিনি। ও এজন্য দরকার সকলের সহযোগিতা। কারণ প্রাথমিক শিক্ষার মাধ্যমেই একটি জাতিকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।
প্রীতি / প্রীতি
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন