ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ওয়ালটনের ‘অরবিট’ সিরিজের প্রথম স্মার্টফোন বাজারে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২২ দুপুর ২:৩৫

স্মার্টফোন বাজারে একের পর এক চমক দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ হ্যান্ডসেট উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে ওয়ালটন অর্জন করেছে প্রযুক্তিপ্রেমীদের আস্থা। এরই ধারাবাহিকতায় স্মার্টফোনের নতুন সিরিজ ‘অরবিট’-এর প্রথম ডিভাইস বাজারে ছেড়েছে ওয়ালটন। যার মডেল ‘অরবিট ওয়াই৫০’। এতে ব্যবহৃত হয়েছে এইচডি প্লাস রেজুলেশনের বিশাল পর্দা, ট্রিপল ব্যাক ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, র‌্যাম-রমসহ নজরকাড়া সব ফিচার। 

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ‘অরবিট’ সিরিজের স্মার্টফোন ব্যবহারকারীদের দেবে প্রযুক্তির এক নতুন দুনিয়ায় বিচরণের অভিজ্ঞতা। মেটালিক গোল্ড, বেবি ব্লু এবং পাইন গ্রিন এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া ‘অরবিট ওয়াই৫০’ মডেলের ফোনটির মূল্য ১২,৯৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (https://cutt.ly/1VDbSsG) এবং ওয়ালকার্ট (https://cutt.ly/FVSx7Mu) থেকে ফোনটি কেনা যাচ্ছে। 

ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর রুবায়েত রহমান চৌধুরী জানান, নতুন এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৮২ ইঞ্চির ফুল ল্যামিনেশন এইচডি প্লাস ভি-ড্রপ ডিসপ্লে। ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর পর্দার রেজ্যুলেশন ১৬৪০ বাই ৭২০ পিক্সেল। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অনন্য অভিজ্ঞতা উপভোগ করা যাবে। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। 

‘অরবিট ওয়াই৫০’ মডেলের ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির হেলিও এ২২ এআরএম কর্টেক্স প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ারভিআর জিই৮৩০০ গ্রাফিক্স এবং ৪ জিবি র‌্যাম। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি অনেক বেশি। বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৬৪ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

নতুন ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এআই ট্রিপল ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। রয়েছে ১/৩.০৬ ইঞ্চির সেন্সর, ফোরএক্স ডিজিটাল জুম, ফেস ডিটেকশন, টাচ ফোকাস, টাচ শট, স্মাইল শাটার, এন্টি-ফ্লিকার, সেলফ টাইমার, জিও ট্যাগিং, ডিসপ্লে ফেসিয়াল ইনফরমেশন, লোগো ওয়াটারমার্ক, টাইম ওয়াটারমার্ক, নরমাল মোড, প্রোফেশনাল মোড, পোর্ট্রেট, হোয়াইট ব্যালান্স, প্যানারোমা, ফিল্টার মোড, টাইম ল্যাপস, কিউআর কোড, এআই মোডসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

ফোনটির কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে রয়েছে প্রক্সিমিটি, ওরিয়েন্টেশন (থ্রিডি), লাইট (ব্রাইটনেস), অ্যাকসিলারোমিটার (থ্রিডি), গ্রাভিটি (থ্রিডি), ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন ইত্যাদি।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৪২০০ এমএএইচ হাই-ডেনসিটি ব্যাটারি। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল ফোরজি সিম, থিম ইঞ্জিন, স্মার্ট ওয়েক আপ, মোশন জেসচার, এআর স্টাইকার ভিডিও, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ইত্যাদি।

বাংলাদেশে তৈরি ‘অরবিট ওয়াই৫০’ স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই। 

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা