পাইকগাছায় জামাইয়ের কান কামড়িয়ে কেটে নিল শ্বাশুড়ি
পাইকগাছায় টাকা চাওয়াকে কেন্দ্র মারপিটে জামাইয়ের কান ছিড়ে বিচ্ছিন্ন ও শ্বাশুড়ির হাতের শিরা কেটে জখমের ঘটনা ঘটেছে। পুলিশ আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দ'জনকে খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির সময় চেঁচুয়ার আছিরউদ্দীনের ছেলে ক্ষুদ্র ফল ব্যবসায়ী আঃ কুদ্দুস (৩৫) গাজী জানান, ৬ নং কয়রার বাসিন্দা আমার শ্বাশুড়ি হাফিজা (৫০) টাকার জন্য বাড়ীতে এসে পীড়াপীড়ি করছিল। কারন হিসেবে সে জানায় ইতোপুর্বে মেঝ শ্যালকের আদালত থেকে জামিনের জন্য ৩ হাজার টাকা ধার দিয়েছিলাম।
বর্তমানে আরোও এক শ্যালক ভারতে আটক থাকায় শ্বাশুড়ি পুরনায় টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকার করায় ঝগড়া হলে রবিবার দুপুরে শ্বশুর মোছা মোড়ল আমার বাড়িতে আসে। বিকেলে পাইকগাছা থেকে বাড়ীতে প্রবেশের মুহুর্তেই টাকা নিয়ে বিরোধ দেখা দেয। পুলিশ জানিয়েছে, ঘটনার সময দ'জনের বাকবিতন্ডায় জেরে শ্বাশুড়ি জামাইয়ের বাম কানে কামড় দিয়ে নিছের অংশ ছিড়ে ফেলে জখম করেছেন।
আর জামাই কান রক্ষা করতে গিয়ে শ্বাশুড়ির ডান হাতের তালুর উপরের টেন্ডুল ( শিরা) কেটে জখম করেছেন। থানার এসআই কায়েেস জানান, মারপিটে আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয। কর্তব্যরত চিকিৎসক জানান,একজনে কান ছিড়ে গেছে ও অপর জনের হাতের টেন্ডুল কেটে জখম হযেছে। দু'জনকে খুমেক হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে।
প্রীতি / প্রীতি
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত