ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে ভক্তদের আরাধনায় শেষ হলো হিন্দুধর্মাবলম্বীদের মহা অষ্টমী 


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৩-১০-২০২২ দুপুর ৪:৪৭

সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন অর্থাৎ মহাষ্টমী সকাল থেকে পূজারীরা অঞ্জলী মাধ্য দিয়ে শুরু করেছেন কুমারী পূজার (মহাঅষ্টমী তিথি) কালের অমোঘ নিয়মে আবার এসেছে সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি গত পরশু শেষ করেছেন।মন্ডপে মন্ডপে প্রতিমার সৌন্দর্য বৃদ্ধিতে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে নানা ধরনের রঙের কারুকাজ করেছেন মৃৎশিল্পী ও পূজা উদযাপন কমিট। গোয়ালন্দ উপজেলাতে এবার ২১টি পূজা মন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজকে কয়েকটি পূজা মন্ডপে গিয়ে দেখা যায় দেবদেবীর প্রতিমা গুলো কে সাজিয়েছেন অপরূপ সাজে ।অনেকেই আলোকসজ্জা ও নানান ডেকোরেশন দিয়ে পূজা মন্ডপ সাজিয়েছেন মনোমুগ্ধকর পরিবেশে গড়ে তুলেছেন। 

গোয়ালন্দ উপজেলা পূজা অঙ্গনে প্রত্যন্ত অঞ্চলের বাজার থানা সংলগ্ন দূর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরঞ্জন কুমার আগরওয়ালা জানান,বেদ শাস্ত্র মতে জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা মায়ের আগমন হয়েছে। গজমতির পৃষ্ঠে চড়ে আর প্রস্থান করবেন নৌকায় চড়ে। শারদীয়া দুর্গোৎসব আজ তৃতীয় দিন অর্থাৎ কুমারী পূজা। গত পরশু শুরু হয়েছে।১অক্টোবর ২০২২ শনিবার মহাষষ্ঠীর মাধ্যম দিয়ে শারদীয় দুর্গোৎসব আরম্ভ আর ৫ অক্টোবর ২০২২ বুধবার মহা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্ত ঘটানো হবে বলে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি  নিরঞ্জন কুমার আগরওয়ালা জানায়েছেন। 

গোয়ালন্দ বাজার থানা গেট  সংলগ্ন মন্দিরে সভাপতি নিরঞ্জন কুমার আগরওয়ালা জানান,আইন শৃঙ্খলা বিষয়ে আমরা পূজা উদযাপন কমিটির সদস্য সদস্যা ও স্হানীয় এলাকার মানুষের সহযোগিতা নিয়ে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব উদযাপন করে থাকি।তা ছাড়া পূজা মন্ডপে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের উপজেলার আনসার ভিডিপি সদস্যরাও কাজ করে যাচ্ছে বলল সভাপতি নিরঞ্জন কুমার আগরওয়ালা জানিয়েছেন। 

সভাপতি নিরঞ্জন কুমার আগরওয়ালা আশা প্রকাশ করেন,যে এবার আমরা বর্ণিলভাবে শোভাবর্ধনের মাধ্যমে উৎসবের আয়োজন করতে পেরেছি। তিনি আরো ও বলেন, রাজবাড়ী ১আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ কে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাথে সমন্বয় করে পূজা মন্ডপ গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 
যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই দিকে লক্ষ্য রাখা হবে।আশা করছি শারদীয় দুর্গোৎসব প্রতিবছরের ন্যায় এবারও সুস্থ ও সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে বলে তিনি জানিয়েছেন। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে শারদীয়া দুর্গোৎসব উদযাপন করতে পারে তাঁর জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজায় সকল মন্ডপ গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে তিনি জানিয়েছেন‌।

প্রীতি / প্রীতি

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত