ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে মণ্ডপে মণ্ডপে পুলিশ সুপারের উপহার প্রদান


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৪-১০-২০২২ দুপুর ১২:৩৪

সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের পূজায় মণ্ডপে মণ্ডপে উপহার দিচ্ছে রাজবাড়ী জেলা পুলিশ। উৎসবমুখর পরিবেশে এ উৎসব উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জেলা পুলিশের এমন উপহারে খুশি হয়েছেন সনাতন সম্প্রদায়ের মানুষ।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান যেসব দুর্গামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন সেখানে বিভিন্ন ধরনের ফল-মিষ্টি নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর রাজবাড়ীর গোয়ালন্দে ২১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে রাজবাড়ীর পুলিশ সুপার জেলা সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছেন। সবগুলো মন্দিরের পূজারি ও ভক্তবৃন্দের জন্য ফল-মিষ্টি উপহার নিয়ে যাচ্ছেন। পুলিশের এমন উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার রাতে গোয়ালন্দ পৌরসভার ঐতিহ্যবাহী মঠ-মন্দিরে দুর্গামণ্ডপে উপহারসামগ্রী নিয়ে যান পুলিশ সুপার। 

পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাগত জানান মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডলসহ  উপজেলা পূজা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিল্পব ঘোষ বলেন, এবারের দুর্গামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডে আমরা খুশি।

ওই মন্দিরের শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি ডাক্তার সুধীর বিশ্বাস জানান, পুলিশ বাহিনী ও উপজেলা প্রশাসন আমাদের যেভাবে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে, এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রীতি / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত