আকাশের নিচে লেখাপড়া করছে কুশাহাটার শিশুরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গম চর কুশাহাটায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশের পক্ষ থেকে ৫টি ব্রাঞ্চ, খাতা, কলম, পেন্সিল ও গোয়ালন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেড় শতাধিক পিস কলম শিক্ষার্থীদের মাঝ বিতরণ করা হয়েছে।
দুর্গম চর কুশাহাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কেন্দ্রটি পায়াক্ট বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত হয়। কেন্দ্রের শিক্ষক মাসিক এক হাজার টাকায় সম্মানী পান এ সংস্থা থেকে। ৯৫ জন শিক্ষার্থী রয়েছে বাড়ির ওপর প্রতিষ্ঠিত শিক্ষা কেন্দ্রটিতে। স্থানীয় মো. ওয়াজদ্দিন শেখ কেন্দ্র শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের লেখাপড়া করান।
উল্লেখ্য দৌলতদিয়া ইউনিয়ন সাবেক ১ নং ওয়ার্ড কুশাহাটা এলাকা নদীভাঙনে বিলীন হয়ে যায়। দীর্ঘদিন পর পুনরায় ওই এলাকায় চর জেগে উঠলে শতাধিক পরিবার বসবাস শুরু করে। চরে বসবাসরত পরিবারের সন্তানদের জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। অঞ্চলটি দৌলতদিয়া ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন। ওখানে যাতায়াতের জন্য নৌকাই একমাত্র বাহন। পাবনা জেলার ঢালার চর বেড়িবাঁধ হয়ে বিদ্যুতায়িত হয়েছে এলাকাটি।
কুশাহাটা গ্রামের মাইনদ্দিন শেখ বলেন, এক সময় এখানে হাট বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা, চিকিৎসা কেন্দ্রসহ সকল সুবিধা ছিল। নদীভাঙনের শিকার হয়ে সবকিছু বিলীন হয়ে গেছে। নতুন করে চর জেগে ওঠার পরে শতাধিক পরিবার এখানে বসবাস করছি। আমরা দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটার। নদীর কারণে আমরা বিচ্ছিন্ন। আমরা শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। কুশাহাটা চরে আমাদের ছেলে-মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।
পায়াক্ট বাংলাদেশের ফিল্ড অফিসার শেখ রাজীব বলেন, কুশাহাটা চর এলাকা শিক্ষার্থীরা গ্রামের একজনের বাড়ির উঠানে পড়াশোনা করছে। রোদ-বৃষ্টিতে তাদের লেখাপড়া ব্যাহত হয়। স্কুলের জন্য জমি পেলে তাদের জন্য স্থায়ীভাবে একটি ঘর নির্মাণ করা হবে।
প্রীতি / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান