ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

দরিদ্রতম জেলার বৃত্ত থেকে উত্তরণ হচ্ছে না গাইবান্ধা 


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৪-১০-২০২২ দুপুর ২:৫

প্রতিবছর বন্যা,নদীভাঙন,শৈত্যপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থান ও উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থার সুযোগ না থাকায় দরিদ্রতম জেলার বৃত্ত থেকে উত্তরণ হচ্ছে না গাইবান্ধা। আর সংশ্লিষ্টরা বলছেন,সমস্যা চিহ্নিত করে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির করতে হবে। 

উত্তরের জনপদ গাইবান্ধার চরগুলোতে ব্যাপক ফলন হলেও যোগাযোগের অভাবে কৃষি পণ্য সঠিক দামে বিক্রি করতে পাননা কৃষকরা। প্রায় সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা। চরাঞ্চালের খেটে খাওয়া মানুষগুলোর যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। তবুও থেমে নেই চরাঞ্চালের এই দরিদ্র মানুষগুলো। বন্যার সময় সব কিছু তলিয়ে গেলেও খড়ায় নদী শুকিয়ে দুই থেকে তিন মাইল হেটে যেতে হয় ওই নৌ ঘাটে। তখন কৃষি জাত পণ্য মাথায় করে নিয়ে পায়ে হেটে আসা ছাড়া কোন উপায় থাকে না এই গতর খাটা মানুষগুলোর। 

অনেক দুর হাটি আসা নাগে (হেটে আসতে হয়)। আমাগরে বিভিন্ন সমস্যা। ফসল বেচপার নিগ্বের (বেচতে নিয়ে যেতে  চাইলে) গেলে কোন যানবহন নাই। মাথাত করি নিয়ে যাওন নাগে নাও ঘাটত, নাওত করি নদী পার হওন নাগে,তারপরে অটো বা ভ্যানত করি নিয়ে যাই হাটত। চাষাবাদ করি যা আয় হবো তার চেয়ে খরচে বেশি। আক্ষেপ করে এই কথাগুলো বলেন, কাবিলপুর চরের কৃষক হায়দার আলী (৫৫)। শুধু হায়দার আলী নয়। এমন অভিযোগ মোসলেম আলী, রহমান মিয়া, আলেয়া বেগমসহ চরবাসির।

তারপর নৌকা করে,পরে অটো বা ভ্যানে কৃষি পণ্য আনতে হয় বিভিন্ন হাট বাজারে। পরিবহন খরচ পুষিয়ে ও নির্ধারিত ক্রয় বিক্রয় কেন্দ্র না থাকায় বার মাসে তের ফসল ফলিয়েও শ্রমের ন্যায্য মূল্য পাননা তারা। যেখানে নেই কোন যানবাহন। আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তবে তার চিকিৎসা নিয়ে পড়তে হয় চরম বিপাকে। তবে নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সরকারি উদ্যোগে পরিক্ষামূলক ভাবে আমার গ্রাম,আমার শহর’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন। 

পরিসংখ্যান বলছে,জেলায় ব্রহ্মপুত্র নদ, তিস্তা ও যমুনার ভাঙনের কবলে পড়ে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলে জেগে উঠেছে ছোট-বড় ১৬৫টি চর-দ্বীপচর। এসব চরে প্রায় ৪ লাখ মানুষের বসবাস। তাদের একমাত্র পেশা হচ্ছে কৃষি। 

ষাটর্ধো বয়সী মুদি দোকানী মোসলেম আলী জাগো নিউজকে বলেন, যামো কাবিলপুর,করি মনোহারি দোকানে কাঁচামালের ব্যাবসা। ঘাড়ত নিবার পারি দশ সের কিন্তু হছে ১মন এখন যাতেই হামার ঠ্যাং ছড়ায় গেল গা (পা ব্যাথা হয়ে গেছে)। কষ্ট আমগড়ে এহনে কোন যানবহন নাই, অটো নাই, ভ্যান নাই, যাওয়ার অনেক কষ্ট। আগে ঘোড়ার গাড়ি পাওয়া গেইলেও আস্তা (রাস্তা) না থাকায় এখন আর পাওয়া যায়না।

কথা হয় রহমান মিয়ার সাথে।তিনি বলেন, চরের মধ্যে থাকি অবাদ-সুবাদ করি, বন্যার সময় সুবিধা,আর অবন্যার সময় (শুষ্ক মৌসুম) অসুবিধা।মেলা যাগা হাটা নাগে (অনেক পথ হাটতে হয়)। সচেতন মহল বলছেন,আমার গ্রাম, আমার শহর’প্রকল্পটির উদ্দ্যোগ চরাঞ্চলের প্রয়োগ করা হয় তাহলে চরের মানুষের উৎপাদিত ফসল সহজেই বিক্রি করে কৃষকরা ন্যায্য মূল্য পাবে ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবাসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত হবে চরবাসির। 

এব্যাপারে ফুলছড়ি উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জাগো নিউজকে বলেন,সরকার পরিক্ষামূলক ভাবে উদ্দ্যোগ গ্রহণ করেছে চর উন্নয়ন বোর্ড নামের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চরে উৎপাদিত ফসল কৃষকরা যাতে সহযেই বিক্রি করতে পারে সে উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।এছাড়াও সরকার ‘আমার গ্রাম,আমার শহর’নামে আর একটি  প্রকল্প। যেখানে নিশ্চিত করা হবে কুষি পণ্য ক্রয় বিক্রয় কেন্দ্রসহ সকল নাগরিক সুবিধা।

আমার গ্রাম,আমার শহরে’র উদ্দ্যেশ্য গ্রামবাংলার প্রাকৃতিক রূপ অটুট রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেয়া। যেখানে থাকবে উন্নত রাস্তাঘাট,যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি,আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা,মানসম্পন্ন শিক্ষা,উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে আধুনিক শহরের সব সুবিধা। 

এর আগে ১৯৯৯ সালের ২০ মে শহরের বিভিন্ন স্থানে বসবাসকারী অবহেলিত, অসহায় এবং ভাগ্য বিড়ম্বিত ছিন্নমূল মানুষদের গ্রামের আপন ঠিকানায় ফিরিয়ে দেয়ার জন্য ঘরে ফেরা কর্মসূচি’ হাতে নেন সরকার।কিন্তু রহস্যজনক কারণে বন্ধ হয়ে যায় সেই ‘ঘরে ফেরা কর্মসূচি। 

প্রীতি / প্রীতি

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন