নভেম্বরে বন্ধ হবে ৩০ লাখ মোবাইল সিম
সিম বন্ধের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী নভেম্বর মাসে বন্ধ হতে পারে প্রায় ৩০ লাখ মোবাইল সিম কার্ড। বিটিআরসি সূত্রে জানা যায়, দেশের যেকোনো নাগরিক একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৫টি সিম কার্ড কিনতে পারবেন। কিন্তু অনেকে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ৩০ সিম কার্ডও তুলেছেন। এসব সিম কার্ডের সংখ্যা ৩০ লাখের বেশি। এসব সিম পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।
আরও জানা গেছে, নিয়মের বেশি অতিরিক্ত সিম যারা তুলেছেন তাদের মধ্যে ৭ লাখ গ্রাহকের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে মোবাইল অপারেটররা। মোবাইল অপারেটররা গ্রাহকদের সঙ্গে কথা বলে জানতে যাচ্ছেন তারা কোন সিমগুলো বন্ধ ও চালু রাখতে চাচ্ছেন। ১৫ অক্টোবর পর্যন্ত গ্রাহকরা কোনো সিম বন্ধ বা চালু রাখবেন তা বাছাই করার সুযোগ পাবেন।
এদিকে বিটিআরসি জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের প্রি-পেইড, পোস্ট পেইড মোবাইল অপারেটর নির্বিশেষে সিম/রিমের সর্বমোট সংখ্যা ১৫ নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ওই সীমার বাইরে কোনো গ্রাহক (করপোরেট গ্রাহক ব্যতীত) সিম/রিম নিবন্ধন করতে পারবেন না।
প্রীতি / প্রীতি
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস
অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?
জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়