ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

টাংগাইল নাগরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ১১:২৫
টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত  হয়েছে। বুধবার সকালে নাগরপুর চৌহালী আঞ্চলিক সড়কের  গয়হাটা ইউনিয়নের নরদহী নামকস্থানে কাভারভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে  দূর্ঘটনাটি  ঘটে । সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তি গয়হাটার ইউনিয়নের সিংজোড়া গ্রামের মৃত পাগলা ঘোষের ছেলে অজিত ঘোষ ওরফে ভম্বল ঘোষ (৭২)। আহতরা হলেন সিংজোড়া গ্রামের ইন্দ্র ঘোষের ছেলে আশিষ ঘোষ, গয়হাটা পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রানী আক্তার ও চৌহালী উপজেলার বাঘুটিয়া গ্রামের জব্বার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া। কভারভ্যানের চালক পলাতক রয়েছে।
 
এলাকাবাসী ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নাগরপুর চৌহালী আঞ্চলিক সড়কের নরদহী নামকস্থানে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভারভ্যান (ঢাকা মেট্রো-উ ১১-৪৯৬৮) এর সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এলাকাবাসী আহতদের উদ্বার করে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অজিত ঘোষ মারা যায়। অপর দুইজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতের মধ্যে আশিষ ঘোষকে উন্নত চিৎকিসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. ফারজানা জান্নাত স্নিন্ধা বলেন, সড়ক দূর্ঘটনায় অজিত ঘোষ নামক একজনকে মৃত্যু ও ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আহতের মধ্যে আশিষ ঘোষকে উন্নত চিৎকিসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কাভারভ্যানটি জব্দ করা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও