ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিল সুফলা সমাজকল্যাণ সংস্থা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ১১:৩১

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগীকে চিকিৎসা ও সেবা প্রদান করা হয়েছে। ৫ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুফলা সমাজকল্যাণ সংস্থা’র আয়োজনে ও তাকওয়া ল্যাব এন্ড কনসালটেন্সীর সহযোগিতায় নানাইচ মোড়স্থ্য কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হৃদরোগ, ডায়াবেটিস মেডিসিন ও বক্ষব্যাধিতে অভিজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম ও ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু মাসউদ আনছারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সুফলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি শামীম রেজা, সম্পাদক শাহিন কাদির, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পালকি ফাউন্ডেশনের পরিচালক নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ৩১০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে সংগঠনের সম্পাদক শাহিন কাদির জানান। 

চিকিৎসা পাওয়া অসহায় ও দুঃস্থ্য নারী বুলবুলি, জেবুননেছা ও হাওয়া পারভীন বলেন, আমরা অনেকদিন ধরে অসুস্থ্য, ঠিকমত হাটাচলা করতে পারি না, ভ্যান ভাড়ার অর্থের অভাবে হাসপাতালেও যেতে পারছিলাম না,আজ বিনা পয়সায় বাড়ীর নিকট ফ্রি চিকিৎসা সেবা পেয়ে নিজেদের অনেকটাই মানসিক ভাবে সুস্থ্য অনুভব করছি।’সংগঠনের সভাপতি শামীম রেজা বলেন, ‘আমরা যুব সমাজকে মাদকমুক্ত করতে বিভিন্ন ক্যাম্পেইনের পাশাপাশি সামাজিক সেবা মুলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত ভাবে করে যাবো ইনশাআল্লাহ।’

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু