বাংলাদেশের সম্প্রীতির বন্ধন বিশ্বে নজিরবিহীন : হেলাল আকবর চৌধুরী
সাবেক ছাত্রলীগ, যুবলীগ নেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, বাংলাদেশের ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা যেভাবে পারস্পরিক সহাবস্থান তা বিশ্বের বুকে নজিরহীন। সম্পীতির যে পরিবেশ বাংলাদেশে বিরাজমান তা আমাদের গর্ব করার মতো। তিনি আরো বলেন, আর তা সম্ভবপর শেখ হাসিনার দূরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্বের কারণে। বঙ্গবন্ধুর আদর্শ হলো অসাম্প্রদায়িক। আওয়ামীলীগ নেতৃত্বধীন সরকার ক্ষমতায় আছে বলে অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মিত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙ্গালীই হউক আমাদের আসল পরিচয়।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শারদীয় দূর্গাউৎসবের বিজয় দশমী উপলক্ষে এনায়েত বাজার গোয়ালপাড়া হাজারী পুকুরে প্রতিমা বির্সজনকালে তিনি এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, যুবলীগ নেতা মো. ঈসমাইল মনু, মানিক ঘোষ, অশোক ঘোষ , বিপু ঘোষ বিলু , সহোদেব ঘোষ, গীতা রুদ্র, মিনা চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, সুজিত ঘোষ, মো. একরামুল্লা, দিপু নাথ, গোপাল ঘোষ, রতন ঘোষ, মোরশেদ আলম, একে মাসুদ , মো. ফরিদ, রাজু ঘোষ, বিকাশ ঘোষ, রকি ঘোষ সহ এনায়েত বাজারের ১৪ টি পূজা মন্ডপ যথাক্রমে এনায়েত বাজার কেদারনাথ তেওয়ারি কলোনী সনাতন ধর্ম দূর্গাপূজা উদযাপন পরিষদ , গোয়ালপাড়া বাবুলাল ঘোষ পূজা উদযাপন পরিষদ, গোয়ালপাড়া মহিলা সমিতি পূজা উদযাপন পরিষদ, গোয়ালপাড়া শিল্পী সংঘ পূজা উদযাপন পরিষদ, মঙ্গলময়ী কালীবাড়ি পূজা উদযাপন পরিষদ, ব্রজধাম দূর্গা মন্দির পূজা উদযাপন পরিষদ, রেলওয়ে কর্মকর্তা দূর্গাপূজা উদযাপন পরিষদ হাসপাতাল কলোনী, ১নং এনায়েত বাজার দূর্গাপূজা উদযাপন পরিষদ (সংগীত পরিষদ), জুবিলী রোড পূজা উদযাপন পরিষদ, লাভ লেইন দয়াময়ী কালী বাড়ী দূর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্হিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন