ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ইভিএমে কারচুপির সুযোগ আছে বলে বিশ্বাসে করি : জিএম কাদের।


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ৪:২২
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন ১৪ দলে আমরা কখনোই ছিলাম না।আমরা ১৪ দলের সাথে জোট করায় মহাজোট হয়েছে। এখন আমরা মহাজোটেও নেই। ইভিএমের ব্যাপারে প্রেসিডিয়াম সদস্য, কো-চেয়ারম্যানদের বৈঠকে এবং বিভিন্ন স্থানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে যে ইভিএমে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার বিষয়ে সংশয় আছে। ইভিএমে কারচুপির সুযোগ আছে বলে বিশ্বাসে করি।মেশিন যদি ভালোও থাকে যারা এটাকে পরিচালনা করবেন তাদের সরকারের প্রভাবে প্রভাবিত হওয়ার সুযোগ আছে। সে হিসেবে বর্তমান সরকার যদি থাকে ইভিএমের সাথে যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ কাজে সম্পৃক্ত থাকবেন তারা সরকারের পক্ষে বা ইচ্ছামত ফলাফল তৈরি করতে সক্ষম হবেন বলে আমরা আশংকা করছি।সেকারণে আমরা এখন পর্যন্ত মনে কর এটাকে ব্যবহার না করলে ভালো হয়।
 
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।এসময় জিএম কাদের রওশন এরশাদের ভিডিও বার্তায় দেওয়া মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্য কে কোথায় যাবেন এটা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই,তবে জাতীয় পার্টিকে যেহেতু আমি রিপ্রেজেন্ট করি এবং আমাদের গঠনতন্ত্র মোতাবেক এসব বিষয়ে চেয়ারম্যান এবং গঠনতন্ত্র মোতাবেক দায়িত্বপ্রাপ্তরা সকলে মিলে আমরা এই সিদ্ধান্ত নিবো।এই মুহূর্তে কোনো জোটে যাওয়ার জন্য আমরা একমত হইনি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার