মান্দায় শখের টাইগারের মূল্য ১ লাখ ২০ হাজার টাকা
নওগাঁর মান্দায় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা শখের বসে ৬ বছর ধরে পালন করে আসছেন কাশ্মীরী জাতের ছাগল। আদরে-আহ্লাদে পুষে আসছেন এই ছাগল। শখ করে নাম রেখেছেন টাইগার। এই টাইগারকে অন্যান্য পশুর মতো কাঁঠাল পাতা, খড়, গমের ভুসি ও ময়দা খাইয়ে বড় করে তুলেছেন তিনি। তার এই টাইগার ছাগলের এখন গড় ওজন ১০৩ কেজি। এই ছাগলের মালিক ঈদকে ঘিরে এর মূল্য নির্ধারণ করেছেন ১ লাখ ২০ হাজার টাকা।
টাইগারের মালিক মেহেদী হাসান নিয়ামতপুর উপজেলায় কর্মরত। তিনি মান্দা উপজেলার পরানপুর ইউপির বাণিসর মধ্যপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মালেক মণ্ডলের ছেলে। আগামী কোরবানির ঈদকে ঘিরে ছাগলটিকে বিক্রির প্রস্ততি নিচ্ছেন। ছয় দাঁতের ছাগলের বয়স এখন ৬ বছর। এর উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি এবং দৈর্ঘ্য ৪ ফুট ১০ ইঞ্চি।
ছাগলটির মালিক মেহেদী হাসান জানান, আমি শখের বসে কাশ্মীরী জাতের ছাগলটি পালন করেছি। ওকে আমি টাইগার নামে ডাকি। করোনা ভাইরাসের কারণে হাটে নিতে পারিনি টাইগারকে। তাই আমি ছাগলটি এখন দর-দামের মাধ্যমে অনলাইনে বিক্রি করতে ইচ্ছুক টাইগারকে। যোগাযোগ ০১৭৩৮-৯৪০৪৮৪।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে