ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সরকারি ছুটির দিনেও ওয়ার্ড পর্যায়ে জন্ম ও মৃত্যু সনদ ক্যাম্পেইন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ৩:২২

‘জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সঠিক সময়ে মৃত্যুর সনদ - শিশুর জন্ম নিবন্ধন করে শিশু অধিকার নিশ্চিত করণে সহায়তা এবং ১৮ টিরও অধিক সেবা পেতে জন্ম সনদের ব্যবহার বাধ্যতামুলক হিসাবে সিরাজগঞ্জের  রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে  জন্ম ও মৃত্যু  নিবন্ধন ক্যাম্পেইন চালু হয়েছে।

এই ক্যাম্পেইন চলমান রাখার ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আর নয় পরিষদে,পরিষদসহ আমরা এসেছি আপনার বাড়ির আঙ্গিনায় স্লোগানে জন্ম ও মৃত্যু সনদ বিতরণ করা হয়।এ সময় জন্ম নিবন্ধনে উৎসাহিত করার লক্ষ্যে ৪৫ দিন থেকে ১ বছরের শিশুর মা-কে জন্ম নিবন্ধন সনদসহ পুরুষ্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান  রাইসুল হাসান সুমন।ক্যাম্পেইন চলাকালে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য  মিজানুর রহমান, সার্বিক সহযোগিতায় ছিলেন,ইউপি সচিব রোজিন পলাশসহ উদ্যোক্তাগণ।

উল্লেখ্য  গত ৫ অক্টোবর দূর্গাপুজার সরকারি ছুটি থাকার পরেও এধরনের কার্যক্রম পরিচালনা করায় ঐ এলাকায় ইতিবাচক সমালোচনা বৈছে।এ বিষয়ে ইউপি সচিব মোঃ রোজিন  পলাশ বলেন,মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু সনদ বিতরণকে সফল করতে আমরা ছুটির দিনেও এই কার্যক্রম চলামান রেখেছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন,ধনী গরিব নয় ধামানগর ইউনিয়নের সকল সাধারণ মানুষ যেন কোন ভোগান্তি ছাড়ায় সেবা গ্রহন করতে পারে এজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।ইতিমধ্যে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে আমরা বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু সনদ হস্তান্তর করেছি,প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছি এবং সেবা গ্রহিতাদের পুরস্কার ও বিতরণ করেছি। ধামানগর ইউনিয়ন পরিষদ হবে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল ইউনিয়ন পরিষদ।একজন নাগরিক ঘরে বসেই সকল সেবা পাবে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ধামানগর ইউনিয়ন পরিষদের  ইউপি সচিব,,সন্মানিত সকল ইউপি সদস্যগণ, উদ্যোক্তা,,এবং গ্রামপুলিশ।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি