ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে খেলনা ইউনিয়নে আদিবাসী নৃত্যের তালে তালে বৃক্ষপূজা’র মাধ্যমে কারাম উৎসব পালন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৭-১০-২০২২ বিকাল ৫:৩৪

নওগাঁর ধামইরহাটে উত্তর বঙ্গের উরাও পাহান, সাঁওতাল, মালো মাহাতো, ভুইমালী, রাজোয়াড়,মাহালিসহ আদিবাসীদের এক প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব কারাম। নৃত্যের তালে তালে বৃক্ষপূজার মাধ্যমে পালন করা হয়ঐতিহ্যবাহী ১৭ তম কারাম উৎসব। ৬ অক্টোবর বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত খেলনা-গোপীরাম উরাও ছাত্র-ছাত্রীবৃন্দ ও গ্রামবাসীদের উদ্যোগে খেলনা ফুটবল মাঠে কারাম উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কারাম উদযাপন কমিটির সভাপতি রাজেন্দ্রনাথ তিগ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করেন। সেই সাথে আদিবাসীদের কৃষ্টি-কালচার ধরে রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ১৯টি দল তাদের চমৎকার নৃত্যপরিবেশন করে। কারাম উৎসবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও মো.আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা, সম্পাদক তাপস কুমার মহন্ত, খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু