ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পর্যটন নগরী বান্দরবানের পর্যটকদের ঢল


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ১১:৪৫

সবুজ পাহাড় ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্যের শহর বান্দরবান। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপিপাসুরা সুযোগ পেলেই ছুটে আসেন এখানে। নীলাচল ও নীলগীরির মেঘ আর শৈলপ্রপাতের শীতল ঝর্ণা যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। ছুটিতে আসা পর্যটকরা শহরের কোলাহল থেকে স্বস্তির সন্ধানে মুগ্ধ হয়ে ঘুরে বেড়ান বান্দরবানের মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত ও নীলগীরিতে। অনেনে নীলাচল পাহাড় থেকে দেখছেন সবুজ পাহাড়।

এদিকে সরকারি বিশেষ ছুটির দিনে পর্যটকদের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। এরই মধ্যে বেশিরভাগ আবাসিক হোটেলে শতভাগ বুকিং শেষ হয়েছে। ফলে নতুন করে বুকিং পাচ্ছেন না অনেকে। টানা চার দিন ছুটিতে বান্দরবানে পর্যটকদের আনাগোনা বেড়েছে। অনেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা জনগোষ্ঠীদের পাহাড়ের ঐতিহ্য ওয়াইগ্যোয়াই (প্রবরাণা পূর্ণিমা) উৎসবটি দেখার জন্য বেছে নিয়েছেন।

বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ী কণ্যা বান্দরবান। পরিবার-পরিজন বন্ধু-বান্ধব নিয়ে মেঘলা, নীলাচল, নীলগিরিসহ সবখানে ছুটে বেড়াচ্ছে পর্যটকরা। বেশিরভাগ পর্যটক ছাদ খোলা চাঁদের গাড়িযোগে (মাহিন্দ্র) আঁকাবাঁকা পাহাড়ি সড়কে ছুটছেন সৌন্দর্য দেখতে। কেউ কেউ চারদিকে সবুজ পাহাড় আর উঁচু-নিচু পাহাড়ি মেঠোপথ ধরে ট্র্যাকিং করে স্বচ্ছ জলাধার, মাঝখানে দুপাশে অনেক উঁচু খাড়া পাহাড় বিস্তৃত বাঁশের ভেলা দিয়ে রাওনা দিতে রোয়াংছড়ি দেবতা কুমে যাচ্ছেন। দীর্ঘদিন পর উৎসবের ছুটিতে পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় খুশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

রাজশাহী থেকে সপরিবারে ভ্রমণে আসা মোহাম্মদ সোয়াইবুল বলেন, জীপ ভাড়া করে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেছি, সবকটির সৌন্দর্য দেখতে অতুলনীয়। তবে পাহাড়ের চূড়ায় নির্মিত বৌদ্ধ ধর্মালম্বীদের স্বর্ণমন্দির (প্যাগোডা) দর্শনীয় স্থান পর্যটকদের জন্য নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল। ইচ্ছা থাকার পরও তা দেখা সম্ভব হয়ে ওঠেনি।

ঢাকা থেকে দলবল নিয়ে বেড়াতে এসেছেন জসিম, আকাশ, রনি, শহীদুল। তারা জানান, কয়েক দিনের সময় নিয়ে প্রায় ২০ জন বাইকের ট্যুর করে বেড়াতে বান্দরবানে এসেছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাঘুরির পাশাপাশি পাহাড়িদের হাতে পরিবেশিত খাবারের তৃপ্তি নেয়া আর মারমা জনগোষ্ঠীদের ঐহিত্য ওয়াগ্যোয়াই উৎসবে আকাশে ফানুস উড়ানোর দৃশ্য ও রথযাত্রা দেখা।

লাবাতং হিল রিসোর্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাহাদ সাদিক জানান, টানা ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত  রিসোর্টের সকল কক্ষ বুকিং নিয়েছে ভ্রমণ পিপাসুরা। এছাড়া আগামী ১৫ অক্টোবর পর্যন্ত রিসোর্টের সকল কক্ষ বুকিং থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। 

বান্দরবান জেলার হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, হোটেলগুলো ৭০-৮০ শতাংশ  বুকিং হলেও অধিকাংশ কটেজ-রিসোর্ট পর্যটকের আগমনে পরিপূর্ণ। বান্দরবানে পাঁচ হাজারের বেশি পর্যটকের ধারণক্ষমতা থাকায় নতুন ভ্রমণপ্রত্যাশীদের আবাসন সংকট দেখা দেয়ার তেমন সম্ভাবনা নেই।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, টানা ছুটিতে বান্দরবানে যথেষ্ট পরিমাণে পর্যটক বেড়াতে আসছেন। তাদের নিরাপত্তা বজায় রাখতে প্রত্যেকটি পর্যটন স্পটে পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকের পুলিশও কাজ করছে। এছাড়া সার্বক্ষণিক মোটরসাইকেলে পুলিশ পেট্রোলে টিম টহলে রয়েছে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ