গোয়ালন্দে খেলার মাঠ থেকে শিশু নিখোঁজ হওয়ার পর মুক্তিপণ দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে খেলার মাঠ থেকে মো. আলামিন (১৪) নামে এক শিশু নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপোণ দাবি করছে দুষ্কৃতকারী চক্র। গত মঙ্গলবার (৪ অক্টোপর) বিকেলে সে নিখোঁজ হয়।
আলামিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ৬নং ওয়ার্ড দুদুখান পাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি গোয়ালন্দ উপজেলার দুদু খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার ফুটবল খেলার প্রতি খুব ঝোঁক। প্রতিদিনের ন্যায় নিখোঁজ হওয়ার দিন মঙ্গলবার বিকেল ৩টায় সে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠে ফুটবল খেলা প্র্যাকটিস করে। ওই দিন বিকেলে কলেজ মাঠে প্র্যাকটিস শেষে সে আর বাড়ি ফেরেনি বলে তার মা নার্গিস খাতুন জানান।
আলামিনের মা আরো জানান, তার ছেলে নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ শুক্রবার দুপুরে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে তার ছেলের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয়। সময়মতো টাকা না পেলে তার ছেলেকে মেরে লাশ ফেলে দেয়া হবে বলেও জানানো হয়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আলামিন নামে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর থানা পুলিশকে জানানো হয়েছে। আমরা তাকে উদ্ধার করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান