পাইকগাছায় জায়গা জমিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩
খুলনার পাইকগাছায় জায়গা জমিকে কেন্দ্র করে সংঘর্ষে ৩জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।পুলিশ আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে আহাদ খান গংদের সহিত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে শাহাজাদা আলম খান গংদের।তারই জের ধরে গত বৃহস্পতিবার সকালে দেবদুয়ার মৌজায় চাচা মাসুদ খানের ক্রয়কৃত জমিতে তারই ভাতিজা আহাদ খান চাষ কারকিত করার সময় শাহাজাদা আলম খানের নেতৃত্বে ১০/১২ জন লোক নিয়ে দল বদ্ধ ভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।এ সময় আহাদ খানের চেঁচামেচিতে লোক জন এগিয়ে আসলে মাসুদ খান, আক্তার সরদার ও জাহাঙ্গীর গাজী কে মারপিট করে আহত করে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হলে মাসুদ খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে আহাদ খান বাদী হয়ে শাহাজাদা আলম খান কে ১ নং আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছে।যার নং ৩। এ বিষয়ে আহাদ খান উল্লেখিত ঘটনা উল্লেখ করে বলেন শাহাজাদা পূর্বের ঘটনা নিয়ে কৌশল করে লোক জন নিয়ে হত্যার চেষ্টা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনজীর হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত