সফল নারী উদ্যোক্তা জুলেখা খাতুন সোমা'র গল্প
উদ্যোক্তা, সহজ বাংলায় বলতে গেলে পুরো ব্যবসায়ে যিনি সম্পূর্ণ ঝুঁকি নেন তিনিই উদ্যোক্তা। বর্তমানে ২০২০ সালে এসে খুবই প্রচলিত একটি শব্দ উদ্যোক্তা।"বিশ্বে যা কিছু মহান চির-কল্যানকর অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নর"নজরুলের চির সত্যের মতো কানে বাজা উক্তিটা-ই যেন বাস্তব চিত্রে প্রমাণ করে দিয়েছে নারীরা। শুধু বাংলাদেশের শহরে নয় নগরের নারীরাও পুরুষদের সাথে পাল্লা দিয়ে পরিশ্রম করে যাচ্ছেন জীবন-মান ও দেশ উন্নয়নে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রথম সফল নারী উদ্যোক্তা জুলেখা খাতুন সোমা। এক যুগ আগেই উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন বুনে ছিলেন তিনি।
তার বাবা ছিলেন গফরগাঁওয়ের একজন সফল ও বিশিষ্ট ব্যবসায়ী বাবার ব্যবসায়ের সফলতায় তাঁকে উৎসাহিত করে। তিনি অর্থনীতি বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে কলেজে শিক্ষকতা পেশায় যুক্ত হয়। তবে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালন করে চলে সকল প্রতিবন্ধকতা দূর করে 'চার'বছর আগে নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দেয়। তিনি ৩৩ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের বাসা পৌরশহরের মধ্য বাজার এলাকায় এন এস পি হাউজ নামে অনলাইন ও অফলাইনে ব্যবসা শুরু করেন। তিনি মেয়েদের পোশাক, বেডশিট, দেশীয় প্রসাধণী সামগ্রী বিক্রি করে বর্তমানে তার ব্যবসায়ের পুঁজির পরিমাণ ১৬-১৭ লাখ টাকা । জুলেখা খাতুন সোমা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইচ্ছে শক্তি , পরিকল্পনা, পরিশ্রম আর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মফস্বলে থেকেও সব কিছু করা সম্ভব। উদ্যোক্তাদের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম "নিজের বলার মতো গল্প " এর মাধ্যমে দেশের প্রতিটি জেলার পিছিয়ে পড়া নারীদের সঠিক নেতৃত্ব দিয়ে স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী হতে সাহায্য করে যাচ্ছেন। ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা কালীল সময়ে ক্রেতার ক্রয় প্রক্রিয়া সহজ করতে সামাজিক যোগাযোগ ফেইসবুকে "এনএসপি হাউস" নামে পেইজ খুলে ক্রেতা সেবা নিশ্চিত করেছেন। ক্রেতারা পেইজ থেকে পছন্দ মতো পন্য অর্ডার করে বিকাশ , রকেট, নগদ একাউন্টে বিল পরিশোধ করছেন আর সোমা কুরিয়ার করে পন্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ সরকার কতৃক স্মার্ট নারী উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন সোমা । স্মার্ট নারী উদ্যোক্তা সম্মাননা ২০২২ এর সামিটে সারা বাংলাদেশ থেকে ১ হাজার নারীকে সম্মাননা দেওয়া হয় এর মধ্যে গফরগাঁও উপজেলা থেকে জুলেখা খাতুন সোমা স্মার্ট নারী উদ্যোক্তা " আইসিটি গ্রান্ট" হিসাবে সম্মাননা গ্রহন করেছেন।
জুলেখা খাতুন সোমার কাছে তার ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,উদ্যাক্তা হওয়ার পর এখন পর্যন্ত ব্যর্থতা আমার ব্যর্থতা আসেনি বরং আমার প্রত্যাশার চেয়ে বেশী আমার অর্জন।পুরোটা জুড়েই সফলতা,যদিও অফলাইনে আর অনলাইনে আমি তীব্র বাঁধার সম্মুখীন হয়েছি,কিন্তু প্রতিটা ঝড় আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
নতুন উদ্যোক্তাদের সফলতার সম্ভবনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,নতুনদের বলব,আপনারা লেগে থাকুন সততার সহিত,সফলতা আসবেই।পরিশ্রম কখনোও পরিশ্রমকারীকে বিনা পারিশ্রমিক এ বিদায় দেয় না।তাই প্রচুর পরিশ্রম করতে হবে,কাজকে ভালবাসতে হবে,তবেই সফল হওয়া যায়।শিক্ষকতা ও ব্যবসা নিয়ে জানতে চাইলে সেটার উত্তরে বলেন,দুটো ভিন্ন বিষয়
শিক্ষকতাই আমার পেশা,আমি আমার পেশাকে সম্মান করি।সব কিছুর আগে প্রাধান্য দেই আমার শিক্ষকতা পেশাকে নিজেও গর্ববোধ করি আমি একজন প্রভাষক।
আর উদ্যাক্তা হলো আমার ভাল লাগার জায়গা,যেখানে মানুষের পাশে দাঁড়াতে পারছি। দুটো সম্পুর্ণ ভিন্ন আমি সকল পেশাকে সম্মান করি। আমার কাছে কোন পেশাই ছোট নয়। ছোট হোক বড় হোক,সকল কাজ আমার দৃষ্টিতে সম্মানের। এবিষয়ে গফরগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে নারী উদ্যোক্তা উন্নয়নে সরকার যথেষ্ট সহায়ক, নীতিও প্রণীত হয়েছে তার ভিত্তিতে আমরা নারীদের যথাযথ সুযোগ সুবিধা প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied