পটুয়াখালীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবীতে নানা আয়োজনে পালিত
পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) ১৪৪৪ হিজরী উদযাপন উপলক্ষে র্যালী, মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) জীবনাদর্শের উপর আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিবতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বনাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ইসলামিক ফাউন্ডেশন হলরুমে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) জীবনাদর্শের উপর উপ-পরিচালক মোহাম্মাদ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।
ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার জাহিদুল ইসলাম এর সঞ্চালনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মাদ সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা ঈমাম পরিষদ এর সভাপতি ও বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, জেলা ঈমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মাদ আব্দুল কাদের।
আলোচনা সভা শেষে কোরআন তেলওয়াত, হামওনাদ, রচনা, কবিতা এবং আযান ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২টি গ্রুফে ৩০ জন বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পরে দেশের শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied